ঢাকা    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার কালীগঞ্জে ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় শিক্ষিকাকে লাঞ্ছিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ফুলপুরে নিখোঁজ রেনু মালার মরদেহ কালভার্টের নিচ থেকে উদ্ধার নির্বাচিত হওয়ার ৪ মাসের মধ্যেই মাসুদ সাঈদীর প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারকেল চারা বিতরণ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরন শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ পাইকগাছায় বিধবা বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে নিখোঁজ রেনু মালার মরদেহ কালভার্টের নিচ থেকে উদ্ধার

ফুলপুরে নিখোঁজ রেনু মালার মরদেহ কালভার্টের নিচ থেকে উদ্ধার


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


ফুলপুরে নিখোঁজ রেনু মালার মরদেহ কালভার্টের নিচ থেকে উদ্ধার

ময়মনসিংহ: ফুলপুর উপজেলা থেকে নিখোঁজ হওয়া রেনু মালা (৫৫) নামের এক নারীর মরদেহ পাশ্ববর্তী তারাকান্দা উপজেলার একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের তিয়রকান্দি বাজার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রেনু মালা ফুলপুর উপজেলার পয়ারী ২য় খণ্ড এলাকার বাসিন্দা ও ননী গোপাল সেনের স্ত্রী। তিনি গত সোমবার (২২ জুন) বিকেল ৪টার পর থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবার জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়,নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে রাতভর অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার দুপুরে তিয়রকান্দি বাজার সংলগ্ন একটি কালভার্টের নিচে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেনু মালার স্বামী ননী গোপাল সেন ও তার ছেলে।তারা মরদেহটি শনাক্ত করে রেনু মালার বলে নিশ্চিত করেন।

নিহতের স্বামী ননী গোপাল সেন জানান, সোমবার বিকেল থেকে আমার স্ত্রী নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।আজ উদ্ধার হওয়া মরদেহটি আমার স্ত্রীর।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, স্বজনদের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩৬:৫১   ২ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
ফুলপুরে নিখোঁজ রেনু মালার মরদেহ কালভার্টের নিচ থেকে উদ্ধার
ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
কলমাকান্দায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা



আর্কাইভ