ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


 নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ময়মনসিংহ: তারাকান্দা উপজেলায় একটি পুলের নিচ থেকে উদ্ধার হওয়া এক নারীর মরদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরে স্বজনরা মরদেহটি ফুলপুর উপজেলার নিখোঁজ গৃহবধূ রেনু মালা (৫৫) হিসেবে শনাক্ত করেন।
জানা যায়,ফুলপুর উপজেলার পয়ারী ২য় খন্ড এলাকার বাসিন্দা ননী গোপাল সেনের স্ত্রী রেনু মালা সোমবার (২২ জুন) বিকেল ৪ টার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার (২৩ জুন) সকালে তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের তিয়রকান্দি বাজার সংলগ্ন একটি পুলের নিচে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।খবর পেয়ে নিখোঁজ রেনু মালার স্বামী ননী গোপাল সেন ও তার ছেলে সেখানে উপস্থিত হন। তারা মরদেহটি রেনু মালার বলে শনাক্ত করেন। রেনু মালার স্বামী ননী গোপাল সেন জানান, সোমবার বিকেল থেকে তার স্ত্রী নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে উদ্ধার হওয়া মরদেহটি তার স্ত্রীর বলে তিনি নিশ্চিত করেছেন।
তারাকান্দা থানা পুলিশ ইনচার্জ (ওসি) আব্দুর রাশিদ জানান,মরদেহের পরিচয় স্বজনদের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। তবে মৃত্যুর কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৫০:১৫   ১১৬ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক রবিন গ্রেপ্তার
● দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
● ৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
● নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
● ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার



আর্কাইভ