ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

ভেড়ামারায় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ জুলাই ২০২৬


‎ভেড়ামারায় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

‎

‎কুষ্টিয়া: ভেড়ামারায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৭ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বুলবুল কবির (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৫ জুন গভীর রাতে উপজেলার দক্ষিণ সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে ভেড়ামারা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

থানার এসআই (নিঃ) মোঃ রেজাউল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সাতবাড়িয়া গ্রামের মোঃ পিয়ার আলীর বসত বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালান। এ সময় রাত আনুমানিক ২:২০ ঘটিকায় বুলবুল কবিরকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ বুলবুল কবির ভেড়ামারা উপজেলার কারিগরপাড়া এলাকার মৃত তুজাম্মেল হকের ছেলে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ধৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০২, তারিখ: ০৫/০৭/২০২৬)। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৩৮   ৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ছয় বন্দুকসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
● ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা
● ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা
● ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা
● পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম



আর্কাইভ