ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বিধবার পরিবারকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করে সম্পত্তি জবর দখলের অভিযোগ

কালীগঞ্জে বিধবার পরিবারকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করে সম্পত্তি জবর দখলের অভিযোগ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


কালীগঞ্জে বিধবার পরিবারকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করে সম্পত্তি জবর দখলের অভিযোগ
গাজীপুর: কালীগঞ্জে এক বিধবার পরিবারকে বসত বাড়ী থেকে উচ্ছেদ করে সম্পত্তি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মৃত মো. সিরাজুল ইসলামের বিধবা স্ত্রী মাসুমা বেগম সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে বিধবা মাসুমা বেগম জানান, তিনি তার স্বামীর কাছ থেকে বসতঘর সহ ২৭.৫০ শতাংশ সম্পত্তি গত ৮ জুলাই ২০১০ তারিখে ৬০৩৯নং হেবা দলিলমূলে প্রাপ্ত হন। পরে তিনি উক্ত সম্পত্তি নিজ নামে নামজারী ও জমাভাগের পর হালসন পর্যন্ত খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন।

স্বামীর মৃত্যুর পর ২০২২ সনের ৩১ অক্টোবর সকালে মাসুমার ভাসুর আব্দুল আউয়াল শেখ ও তার পুত্র ওমর ফারুক শেখ, আলমগীর হোসেন শেখ বকুল এবং জাইদুল ইসলাম শেখ স্থাণীয় সন্ত্রাসী নিয়ে তার ঘরবাড়ী ও দোকান ঘর ভাংচুর, লুটপাট করে পরিবারসহ তাকে উচ্ছেদ করে সম্পত্তি জবরদখল করে। পরে ওমর ফারুকগং উক্ত সম্পত্তিতে ৭টি দোকান, একটি অফিস ও একটি কিন্ডার গার্টেন স্কুল নির্মাণ করে। তারা ওমর ফারুকগংদের বাধা দিলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। পরে তিনি সম্পত্তি উদ্ধারে বিগত সময়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কালীগঞ্জ থানা ও গাজীপুরের পুলিশ সুপার বরাবর আবেদন করেও অদৃশ্য কারণে কোন আইনী সহযোগীতা পায়নি।
তিনি আরো বলেন, আমার স্বামী মারা গেলে অভিযুক্তরা লাশ তার পৈত্রিক সম্পত্তিতে দাফন করতে দেয়নি। বাধ্য হয়ে আমি স্বামীর লাশ আমার বাবার বাড়ীতে নিয়ে দাফন করি। বর্তমানে আমি এক বাক প্রতিবন্ধীসহ চার সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমি সম্পত্তি উদ্ধার ও ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগীতা ও হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় মাসুমা বেগমের পুত্র মেহেদী হাসান শেখ, আনা নুর ইসলাম শেখ সাকিল, মিনহাজুর রহমান শেখ ও মাজহারুল ইসলাম শেখ, বোন হালিমা বেগম, আলেয়া বেগম ও সালমা বেগম উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৯:৫৭   ৭৫ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ