ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কারির চুড়ান্ত তালিকায় মাদক মামলার সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম

বাউফলে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কারির চুড়ান্ত তালিকায় মাদক মামলার সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬


 বাউফলে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কারির চুড়ান্ত  তালিকায় মাদক মামলার সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম

পটুয়াখালী:বাউফল উপজেলার বগা ইউপির ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কারির নিয়োগে চূড়ান্ত তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তালিকা অনুযায়ী, বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ মাসুম হাওলাদার ২০২৪ সালে পটুয়াখালী আদালতে একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেলেও সাজা বাতিলের জন্য করা আপিলের এখনো শুনানি হয়নি। ফলে তার বিরুদ্ধে দেওয়া সাজা এখনও বহাল রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
এমন অবস্থায় একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কীভাবে ফ্যামিলি কার্ডের সুবিধা ভোগীর তালিকায় স্থান পেল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন অনেকেই।
অন্যদিকে, একই তালিকায় ২ নম্বরে থাকা রত্না আক্তারের নাম নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। তিনি সাবুপুরা গ্রামের রফিক মৃধার মেয়ে এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগপন্থী পরিবারের সদস্য হিসেবে পরিচিত। তাকে কীভাবে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তালিকা প্রণয়ন করা হয়েছে। এতে প্রকৃত সুবিধাবঞ্চিতরা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে খোজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তালিকা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:৫০   ৫৬ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি
দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী
কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু
পিবিআই তদন্তে ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি, বাদী গ্রেপ্তার



আর্কাইভ