ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন • আলফাডাঙ্গায় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ • লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন • সমবায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে: রিজভী • মানিকছড়িতে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৫ নেতাকর্মী • নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা • চরফ্যাসনে সারের কৃত্রিম সংকট, পাচার হচ্ছে মিয়ানমারে • সুজানগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত • কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান • ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মরদেহ সঙ্গে নিয়ে ফিরছিলেন স্বজনরা পথে ট্রলির ধাক্কায় শিশুসহ আহত ৩

মরদেহ সঙ্গে নিয়ে ফিরছিলেন স্বজনরা পথে ট্রলির ধাক্কায় শিশুসহ আহত ৩


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬


 মরদেহ সঙ্গে নিয়ে ফিরছিলেন স্বজনরা পথে ট্রলির ধাক্কায় শিশুসহ আহত ৩

মাগুরা: স্বজনের মরদেহ হাসপাতাল থেকে ভ্যানে করে বাড়ি নেওয়ার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শিশু ও নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের সিন্দাইন গ্রামে হানিফের দোকানের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন শিরগ্রামের মৃত আবজাল হোসেনের ছেলে ভ্যানচালক নুরু মিয়া (২৫), বিলঝলমল গ্রামের আবু সাঈদ শেখের স্ত্রী জহুরা খাতুন (৫০) এবং শিরগ্রামের শহর আলীর চার বছরের শিশু সন্তান ফারহান।
এলাকাবাসী জানান, শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান বিলঝলমল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী হেলেনা খাতুন (৫৫)। পরে স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। ভ্যানটি সিন্দাইন এলাকার হানিফের মুদি দোকানের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রলি ও অটো ভ্যানটিকে স্বজোরে ধাক্কা দিলে লাশবাহী ভ্যান থেকে ছিটকে পড়ে নুরু মিয়া, জহুরা খাতুন ও শিশু ফারহান মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর চালক ট্রলি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ভ্যানচালক নুরু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। জহুরা খাতুন ও শিশু ফারহান কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

একদিকে স্বজন হারানোর শোক অন্যদিকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে এমন দুর্ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সড়কে অবৈধ ট্রলি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মহম্মদপুর থানার ওসি মো. শামীম আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রলিটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৬   ১০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, মূল্য ৩ লাখ টাকা
● ভেড়ামারায় সমবায় দিবসে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা গড়ার আহ্বান
● ভেড়ামারার বাহিরচরে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা
● ভেড়ামারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ
● চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সোহেল রানা, ধরমপুরে মোটরসাইকেল শোডাউন



আর্কাইভ