ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সিংগাইরে অবৈধ মাটিকাটায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা • পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ১১ বছরের আবিরের • লালমোহনে জমি দখলে রাতের আঁধারে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় হামলার অভিযোগ • লাশের রাজনীতি করে নিষিদ্ধ দল, বিএনপি বিশ্বাস করে জনসমর্থনে: সমাজকল্যাণমন্ত্রী • আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের • গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হামাসের নিরাপত্তা প্রধান আবু নাহল • আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে বেকারির মালিককে জরিমানা • ডেটিংয়ের প্রলোভনে শতাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা, ময়মনসিংহে গ্রেপ্তার ৭ • বগুড়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালংকার লুট • ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে পেল জামায়াত নেতারা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » টাঙ্গাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের বিরুদ্ধে মানববন্ধন

টাঙ্গাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের বিরুদ্ধে মানববন্ধন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬


 টাঙ্গাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের বিরুদ্ধে মানববন্ধন

টাঙ্গাইল : ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া সন্ত্রাসী, ভূমিদস্যু ও মামলাবাজ আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় ছয়ানী বকশিয়া বাজারে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহ ও পার্শ্ববর্তী গ্রামের জনতা মানববন্ধনে অংশ নেয়।

আতর আলীকে গ্রেফতারের দাবিতে গত ১ আগস্ট সংবাদ সম্মেলন করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। জামিনে মুক্ত হয়ে আতর আলী আরো জিংস্র হয়ে ওঠে এবং সংবাদ সম্মেলনে অংশ গ্রহণকারীদের হুমকি দামকি প্রদানের অভিযোগ ওঠেছে।

মামলাবাজ আতর আলীর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করে এবং যাদের জমি জবরদখল করে রেখেছে তারা তাদের জমি ফেরত চায়। যাদের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা করা হয়েছে, তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

অবসর প্রাপ্ত অধ্যাপক ও পার্শ্ব ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের কৃতি সন্তান মো. শাহজাহান আলীর নেতৃত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ফরমান আলী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তালুকদার, অবসর প্রাপ্ত সেনা সদস্য জাফর আলী, মোজাম্মেল হোসেন তুলা, মধুপুর দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কামরুল হাসান, ফরিদ খান, জিয়াউর রহমান জিয়া, রনি তালুকদার প্রমুখ।
বক্তারা ভূমিদস্যু, সন্ত্রাসী ও মামলাবাজ আতাউর রহমান ওরফে আতর আলীর ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকান্ড এবং যার তার বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা বন্ধ ও দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:০৮   ১৪০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● সিংগাইরে অবৈধ মাটিকাটায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
● আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে বেকারির মালিককে জরিমানা
● মানিকগঞ্জে বাড়ির পেছনে মিলল পোশাকশ্রমিকের মরদেহ
● সার ডিলার নিয়োগ নিয়ে অপপ্রচার, প্রতিবাদে এনামুলের সংবাদ সম্মেলন
● গোপালগঞ্জে মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০



আর্কাইভ