ঢাকা    মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল • চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য • শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার • শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত • উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি • এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন • চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ • তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য • লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬


শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রিসভায় রদবদল হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাদেরকে শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ নেওয়া চার মন্ত্রী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

এছাড়া শপথ নেওয়া দুই প্রতিমন্ত্রী হলেন- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তাদের মধ্যে শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০:১৭:৩৯   ১০২ বার পঠিত  |







প্রধান সংবাদ থেকে আরও...


● চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল
● স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির
● আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের
● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির



আর্কাইভ