ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম, প্রধান আসামী গ্রেপ্তার

কাঁঠালিয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম, প্রধান আসামী গ্রেপ্তার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬


কাঁঠালিয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম, প্রধান আসামী গ্রেফতার
ঝালকাঠি: কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও দুই পুত্রকে কুপিয়ে জখম মামলার প্রধান আসামী ইব্রাহিম খলিলুল্লাহ রাজাকে গ্রেফতার করে কোর্টে চালান করেছে পুলিশ। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। গ্রেফতারকৃত ইব্রাহিম খলিলুল্লাহ রাজা (৩২) কচুয়া গ্রামের মো.ফারুক হাওলাদারের ছেলে।
গত শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার কচুয়া বাজারে ব্যবসায়ী সমির চন্দ্র চক্রবর্তী (৬০) তার বড় ছেলে লিখন চক্রবর্তী (১৮) ও ছোট ছেলে শুভ চক্রবর্তী (২৩) কে কুপিয়ে জখম করে আসামীরা।
এ ঘটনায় আহত শুভ চক্রবর্তী বাদী হয়ে শুক্রবার (২১ আগষ্ট) রাতে ইব্রাহিম খলিলুল্লাহ রাজা ও তার ভাই ই¯্রাফিল হাওলাদারকে আসামী করে থানায় মামলা করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে কোর্টে চালান করে।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার কচুয়া বাজারের চায়ের দোকানী সমির চক্রবর্তী দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে চা বিক্রি করছেন। শুক্রবার দুপুরে ওই দোকানে আসে একই এলাকার ফারুক হাওলাদারের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ রাজা। এক প্যাকেট সিগারেট চাইলে, দোকানী জানায় তার দোকানে সিগারেট নেই। অন্য দোকান থেকে সিগারেট আনতে বলে রাজা।

অস্বীকৃতি জানালে দুই জনের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায় রাজা চা দোকানী সমিরকে মারধর করে। সমির চক্রবর্তী দোকান বন্ধ করে বাড়ীতে গিয়ে বিষয়টি ছেলেদের জানায়। পরে সমির তার দুই ছেলে লিখন ও শুভ এসে রাজার কাছে তার বাবাকে মারধরের বিষয়টি জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে সমির তার দুই ছেলে লিখন ও শুভকে চাকু দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাজা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করে।

অবস্থা আশংকাজনক হওয়ায় সমির চক্রবর্তীকে বরিশাল শেরই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। থানার ওসি আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রধান আসামী রাজাকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামীকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:২১   ৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ
● লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা
● পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ
● বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ
● ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী



আর্কাইভ