ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » বুয়েটে দৈনিক লোডশেডিংয়ের সূচি প্রকাশ

বুয়েটে দৈনিক লোডশেডিংয়ের সূচি প্রকাশ


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬


বুয়েটে দৈনিক লোডশেডিংয়ের সূচি প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিংয়ের সূচি দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। এর মধ্যে দিনের বেলায় তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। গ্যাসের চাপ কম থাকায় এ সময় বুয়েটের নিজস্ব জেনারেটর চালিয়েও পুরো ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।

আজ রোববার বুয়েটের এক দাপ্তরিক চিঠিতে লোডশেডিংয়ের এ সূচি জানানো হয়। সূচি অনুযায়ী, সকাল ৬টা থেকে ৭টা, সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ২টা থেকে ৩টা, রাত ১২টা থেকে ১টা এবং রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

চিঠিতে বলা হয়, দিনের বেলায় গ্যাসের চাপ অত্যন্ত কম থাকায় লোডশেডিংয়ের সময় বুয়েটের নিজস্ব জেনারেটরের মাধ্যমে পুরো ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফলে নির্ধারিত সময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে এলএনজি সরবরাহ কিছুটা বাড়লেও বিদ্যুতের ঘাটতি কমার তেমন লক্ষণ নেই। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানোর পরও চাহিদা ও সরবরাহের ব্যবধান বড় থাকায় ঢাকার বিভিন্ন এলাকায় পালা করে লোডশেডিং করতে হচ্ছে।

আজ সন্ধ্যা ৭টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৭ হাজার ৫০০ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ ছিল ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। এ সময় বিদ্যুতের ঘাটতি দেখানো হয় ১ হাজার ৬৬৪ মেগাওয়াট।

বিদ্যুৎ ঘাটতির পেছনে ভারত থেকে আদানি পাওয়ারের সরবরাহ কমে যাওয়াও প্রভাব ফেলেছে। সাম্প্রতিক সময়ে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ প্রায় ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট কমেছে। ফলে জাতীয় গ্রিডে সরবরাহের ঘাটতি বেড়েছে। এলএনজি সরবরাহ কিছুটা বাড়লেও কমে যাওয়া এ বিদ্যুৎ পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি।

এর প্রভাব পড়েছে রাজধানীসহ বিভিন্ন এলাকার গ্রাহকদের ওপর। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কয়েক ঘণ্টা পরপর পালা করে লোডশেডিং করতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩২   ১১২ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী
● গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের
● চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল
● স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির
● আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের



আর্কাইভ