ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
বিয়ে নিয়ে ‘ভিত্তিহীন’ খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা নেত্রকোনার দুই উপজেলায় দলে পদ থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়া যাবে না যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ সিআইএর সতর্কতা শোনেননি ট্রাম্প,নেতানিয়াহুর পরামর্শে যুদ্ধে জড়ান লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জিয়াউর রহমান নারীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন:এমপি সেলিম রেজা হাবিব ডিমলায় প্রশাসনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার,প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ বাংলাদেশ বিনির্মাণে মাদককে না বলুন: জেলা প্রশাসক বানিয়াচংয়ে উচ্ছেদ অভিযানে ‘অসম্পূর্ণতা, অবৈধ ছাউনি বহাল দুমকিতে শ্রমিক সংকটে আমন রোপণে ব্যাহত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ভোলা: লালমোহন উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নজরুল বর্ষ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। তার সাহিত্য ও জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এ সময় সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম মোল্লা এলটি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:৩৬:৪৯   ৪ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বাংলাদেশ বিনির্মাণে মাদককে না বলুন: জেলা প্রশাসক
দুমকিতে শ্রমিক সংকটে আমন রোপণে ব্যাহত
কৃষকের অর্থায়নে নির্মিত ভাসমান সেতুই একমাত্র ভরসা
চরফ্যাসনে পাচার কালে ৩২ কচ্ছপ উদ্ধার 



আর্কাইভ