ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
চরফ্যাসনে বেড়িবাঁধ কেটে চলছে বহুতল ভবন নির্মাণ, নজরদারি নেই প্রশাসনের চলাচলের অনুপযোগী আমিরখানী-ঘাগড়াকোনা সড়ক,নিত্য দুর্ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ পানি আছে তবু তৃষ্ণা মেটে না,সুপেয় পানির জন্য নারীদের দীর্ঘ পথ ভেড়ামারায় ২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা রাজশাহীর সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান বিয়ে নিয়ে ‘ভিত্তিহীন’ খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা নেত্রকোনার দুই উপজেলায় দলে পদ থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়া যাবে না যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ সিআইএর সতর্কতা শোনেননি ট্রাম্প,নেতানিয়াহুর পরামর্শে যুদ্ধে জড়ান লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে বেড়িবাঁধ কেটে চলছে বহুতল ভবন নির্মাণ, নজরদারি নেই প্রশাসনের

চরফ্যাসনে বেড়িবাঁধ কেটে চলছে বহুতল ভবন নির্মাণ, নজরদারি নেই প্রশাসনের


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


চরফ্যাসনে বেড়িবাঁধ কেটে চলছে বহুতল ভবন নির্মাণ, নজরদারি নেই প্রশাসনের
ভোলা: চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রকাশ্যে বেড়িবাঁধ কেটে নির্মাণকাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যান বাজারের পশ্চিম ও দক্ষিণ পাশ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের একটি অংশ কেটে নির্মাণকাজ চালানো হচ্ছে। স্থানীয় ইব্রাহিম ও জুয়েল ওরফে ভাঙ্গারি জুয়েল ওই স্থানে বহুতল ভবন নির্মাণ করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ কেটে ভবন নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। এতে ভবিষ্যতে বেড়িবাঁধের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, বর্ষা ও জলোচ্ছ্বাসের সময় বেড়িবাঁধ দুর্বল হয়ে ধসে পড়তে পারে। এতে আশপাশের বসতবাড়ি, বাজার ও জনপদ ঝুঁকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ভোলা-২-এর নির্বাহী প্রকৌশলী আসাফউদ্দৌলা বলেন, “বিষয়টি শুনেছি। দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:০৬:১২   ৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে বেড়িবাঁধ কেটে চলছে বহুতল ভবন নির্মাণ, নজরদারি নেই প্রশাসনের
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বাংলাদেশ বিনির্মাণে মাদককে না বলুন: জেলা প্রশাসক
দুমকিতে শ্রমিক সংকটে আমন রোপণে ব্যাহত
কৃষকের অর্থায়নে নির্মিত ভাসমান সেতুই একমাত্র ভরসা



আর্কাইভ