ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু ক্যাম্প

পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু ক্যাম্প


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু ক্যাম্প
ঠাকুরগাঁও: পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পের অনুষ্ঠিত হয়।
মোবারক আলী চক্ষু হাসপাতালের সহ-সভাপতি মোঃ শাহজাহানের সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, হাসপাতালে সাধারণ সম্পাদক ও মোবারক আলী চেরিটেবল ট্রাস্টের ট্রাস্টি ইমদাদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, থানা ইন্সপেক্টর তদন্ত আব্দুল হাকিম, মোবারক আলী ট্রাস্টের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ট্রাস্টের অর্থ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মইনুল হোসেন সোহাগ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বিআর এগ্রো ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান নান্নু, ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি বাবলুর রশিদ, যুগ্ন সম্পাদক বাবুল আহমেদ, সদস্য ফেরদৌসী বেগম, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ইলিয়াস আলম, হাসপাতালের সদস্য কামরুজ্জামান প্রমূখ।
ক্যাম্পে ২০০ জন রোগীর চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়াও ৪৫ জন রোগীকে কৃত্রিম লেন্স সংযোজন এর জন্য বাছাই করা হয়। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অসচ্ছল রোগীদের চিকিৎসার সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩৭   ৯৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● ডিমলায় যুবদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ
● উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা
● উলিপুরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় সালিশের পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’
● বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন



আর্কাইভ