ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
মানিকগঞ্জ: সিংগাইরে চামড়া ও টায়ার পোড়ানো কাগজপত্র না থাকায় ২ টি কারখানায় অভিযান চালিয়ে সাময়িক বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদ্যযোগদান করা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন কবির।
জানাগেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের ফোনর্ডনগর জনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন ও কাগজপত্র ছাড়া দীর্ঘদিন ধরে চামড়া পোড়ানোর কারখানা পরিচালনা আসছিল। ওই কারখানার ধোঁয়া ও বিষাক্ত দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট করে আসছিল। খবর পেয়ে প্রশাসন প্রতিষ্ঠানটি পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকায় এর কার্যক্রম বন্ধ করা হয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত কয়েক বছর ধরে জনবসতিপূর্ণ এলাকায় ওই কারখানায় গরুর কাঁচা চামড়া, হাড় ও মাংসসহ বিভিন্ন কাঁচামাল পোড়ানো হচ্ছিল। এতে এলাকায় তীব্র ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় ছিলেন।
এদিকে একই দিন ধল্লা ইউনিয়নের ধল্লা মধ্যপাড়া এলাকায় গ্রিন এনার্জি ইন্ডাস্ট্রিজ নামের আরেকটি কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন কবির বলেন,চামড়া পোড়ানোর কারখানাটির প্রয়োজনীয় কোনো কাগজপত্র না থাকায় বন্ধ করা হয়েছে। এদিন আরও একটি কারখানার কার্যক্রম বন্ধ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩০:৫১ ৩ বার পঠিত | ● কারখানা ● বন্ধ ● সিংগাইর