ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
‘গণমাধ্যম–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর অফিশিয়াল থিম সং গেয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। গীতিকার কবির বকুলের লেখা ‘লড়াকু নারীর চোখে স্বপ্ন/ আগামীর বিশ্ব জয়/ গোল গোল গোল হবে নিশ্চয়’ কথায় সুর দিয়েছেন আদিব কবির। রাজধানীর একটি স্টুডিওতে সম্প্রতি গানটি রেকর্ড করা হয়েছে।
সংগীতশিল্পী ঐশী গণমাধ্যমকে বলেন, ‘গানটির প্রস্তাব পাওয়ার পরই রাজি হয়ে যাই। গানটি আমার খুব পছন্দ হয়েছে। নারী ফুটবলারদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে গানটি আদর্শ হতে পারে।’
‘গণমাধ্যম–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওয়ান স্টার তালিকাভুক্ত সম্ভাব্য ৩৭টি নারী ফুটবল একাডেমি নিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই ছয় অঞ্চল থেকে আটটি দল নিয়ে আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঢাকায় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টের নিবন্ধন কার্যক্রমে ফুটবল ম্যাচ চলাকালে গানটি বাজানো হবে।
বাংলাদেশ সময়: ১:০৪:২২ ৭ বার পঠিত |