ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন মৌসুমী, নেই জাঁকজমক • হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা • পরিকল্পিত অস্থিতিশীলতা ঠেকাতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর • জয়পুরহাটে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড • কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত • কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার • ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু • সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা • সালথায় ইউনিফর্ম পরে ক্লাস ফাঁকি দিলেই ব্যবস্থা, অভিভাবককে দিতে হবে মুচলেকা • বিরোধীদের দমনে স্বৈরাচারী কৌশল চলবে না, সরকারকে সতর্ক করলেন জামায়াত আমির


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ওমর আলীর বিরুদ্ধে ছয় গ্রামের মানুষের বিক্ষোভ-মানববন্ধন

চাটমোহরে ওমর আলীর বিরুদ্ধে ছয় গ্রামের মানুষের বিক্ষোভ-মানববন্ধন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬


চাটমোহরে ওমর আলীর বিরুদ্ধে ছয় গ্রামের মানুষের বিক্ষোভ-মানববন্ধন

পাবনা:‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’এই স্লোগানে  চাটমোহরে ছয় গ্রামের মানুষের যৌথ উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর, আড়িংগাইল ও মল্লিকবাইন তিন মাথা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে মাদক সম্রাট ওমর গংদের হুমকির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আজির উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে ও ফয়সাল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, ছয় গ্রামের সম্মিলিত কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাদ্রাসার মুহতামিম হাসিবুল ইসলাম শান্ত, সদস্য মোহাম্মদ আলী ফারুকী, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনজিল হোসেন, সাংবাদিক শাহীন রহমান, রাসেল, মাসুম রানা, কাওসার ও মানসুক আলম প্রমুখ।

বক্তারা বলেন, চাটমোহরের মধ্যে সবচেয়ে বড় মাদক ডিলার ওমর আলী। তাঁর বাড়ি থেকে দীর্ঘ বছর ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি হয়ে আসছে। তাঁর কারণে এলাকায় মাদকসেবীর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু প্রশাসন তাঁর বিরুদ্ধে কিছুই করতে পারছে না। তিনি পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এলাকায় শিশু, কিশোর, তরুণ, যুবক ও বৃদ্ধ মাদকে আসক্ত হচ্ছে। সমাজে চুরি ও বিশৃঙ্খলা বেড়ে গেছে। মাদক সম্রাট ওমরকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, না হলে তাঁকে এলাকা ছাড়া করা হবে। নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক সম্রাট ওমর নিজে মাদক ব্যবসা করে কীভাবে এলাকাবাসীকে হুমকি দেন এ প্রশ্ন তোলেন বক্তারা। নিজেদের সন্তানদের বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি প্রতি ওয়ার্ড ও গ্রামে মাদকবিরোধী কমিটি গঠন করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

এর আগে মহেলা, মল্লিকপুর, কৃষ্ণপুর, আড়িংগাইল, মল্লিকবাইন ও বারোকনা গ্রামের পাঁচ শতাধিক মানুষ মল্লিকবাইন দাখিল মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৫৪:০৭   ১৪৬ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার
● পাবনায় মানবিক সেবায় শামসুর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু
● রাসিকের অ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে প্রশাসক
● জিংকসমৃদ্ধ বিনা ধান-২০ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস



আর্কাইভ