ঢাকা    রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেপ্টেম্বরের ২০ দিনে ডেঙ্গুতে ৮৭ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৯৩ খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় পাইকগাছায় আনন্দ মিছিল চাটমোহরে ওমর আলীর বিরুদ্ধে ছয় গ্রামের মানুষের বিক্ষোভ-মানববন্ধন লালমোহনে জমি বিরোধে মারধরের অভিযোগ, হাসপাতালে একজন দুমকিতে বজ্রপাতের ঝুঁকি কমাতে সড়কের পাশে তালবীজ বপন কাঁঠালিয়ার আওরাবুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার বন্দর মসজিদ রোডের খান ড্রাগ হাউসে চুরি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-রংপুর লংমার্চে এক দফার হুঁশিয়ারি ১১ দলের হাটখালী ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে বয়েজ মাস্টার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় পাইকগাছায় আনন্দ মিছিল

খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় পাইকগাছায় আনন্দ মিছিল


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬


খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় পাইকগাছায় আনন্দ মিছিল

খুলনা: জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণার পর কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল করেছেন উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে শেখ নাদিমুজ্জামান জনিকে সভাপতি, গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক, জাবির আলীকে সিনিয়র সহসভাপতি, মাসুম বিল্লাহকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজী শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, নতুন কমিটি ঘোষণার পর রোববার বিকেলে পাইকগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পুরাতন পরিবহন কাউন্টার মোড় থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে পাইকগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম আলী, সদস্যসচিব ইমরান সরদার, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, যুবদল নেতা আবু তালেব, মোহর আলী, আকিজ উদ্দিন, হুরায়রা বাদশা, আজাহারুল ইসলাম, টুকু, আবু সফিয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৫৭:১২   ১ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় পাইকগাছায় আনন্দ মিছিল
কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি
ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ
৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ



আর্কাইভ