ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চরফ্যাসনে চেয়ারম্যান পদে লড়তে তামিম সিকদারের মোটরসাইকেল শোডাউন • চরফ্যাসনে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত • ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল • অবশেষে সেই ময়লার ভাগাড়ে গড়ে উঠছে সবুজ বেষ্টুনী • সুজানগরে যুবদল নেতা জাহিদ বিশ্বাসের ওপর দুর্বৃত্তদের হামলা • জিয়াউর রহমানের আদর্শে জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি: সেলিম রেজা হাবিব • উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল • ভেড়ামারার বাহিরচরে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা • নবীনগরে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের আহ্বান জানালেন এমপি মান্নান • ওসির বদলি ঠেকাতে কাঁঠালিয়ায় মানববন্ধন, প্রত্যাহারের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর

জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর


অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। জনগণের সঙ্গে প্রতারণার কারণে তারা কখনোই চূড়ান্ত পর্যায়ে জনগণের আস্থা অর্জন করতে পারেনি।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে আগুন এবং ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, মধ্যবাড্ডা, উত্তরা, মিরপুর ও কাফরুল এলাকায় বাস ও ট্রেনে আগুন এবং হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যারা লংমার্চ করছেন, তাদের এসব ঘটনার বিরুদ্ধেও কর্মসূচি দেওয়ার আহ্বান জানান রিজভী।

রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের প্রসঙ্গ টেনে জামায়াতের উদ্দেশে তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচির পাশাপাশি পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধেও প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা উচিত।

জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরও প্রতি লিটার ডিজেল বিক্রিতে সরকারের প্রায় ৭০ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করে রিজভী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এক লিটার ডিজেল কিনতে সরকারের প্রায় ২০৫ টাকা খরচ হয়েছিল। অথচ দীর্ঘদিন দেশে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা দরে বিক্রি করা হয়েছে। এতে প্রতি লিটারে সরকারের প্রায় ৯০ টাকা লোকসান হয়েছে।

সম্প্রতি ডিজেলের দাম ২০ টাকা সমন্বয় করা হলেও লোকসান পুরোপুরি কাটেনি উল্লেখ করে তিনি বলেন, এখনো প্রতি লিটার ডিজেল বিক্রিতে সরকারের প্রায় ৭০ টাকা লোকসান হচ্ছে।

আলোচনায় বিভিন্ন দেশের ডিজেলের দাম তুলে ধরে রিজভী বলেন, নেপালে প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ১৬১ টাকা, মিয়ানমারে প্রায় ১৬৪ টাকা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা ৪২ পয়সা এবং ফিলিপাইনে ১৮৮ টাকা ৫০ পয়সা। ভারতেও প্রতি লিটার ডিজেলের দাম ১৩৪ টাকার বেশি বলে উল্লেখ করেন তিনি।

রিজভীর ভাষ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সময়ও বাংলাদেশে দীর্ঘদিন ১১৫ টাকা দরে ডিজেল বিক্রি করা হয়েছে। পরে দাম ২০ টাকা বাড়ানো হলেও সরকারের লোকসান এখনো রয়েছে।

সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খান ও মুখপাত্র এস এম শাহাদাত প্রমুখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫৮   ১০২ বার পঠিত  | ●







প্রধান সংবাদ থেকে আরও...


● জামায়াতের সঙ্গে জোটের বিরোধ, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
● মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
● পরিকল্পিত অস্থিতিশীলতা ঠেকাতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
● বিরোধীদের দমনে স্বৈরাচারী কৌশল চলবে না, সরকারকে সতর্ক করলেন জামায়াত আমির
● বিরোধীদের দমনের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: জামায়াত আমির



আর্কাইভ