ঢাকা    বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কাউখালীতে রাকিব তালুকদারের অর্থায়নে মশা নিধন অভিযান • সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন নেতৃত্বে স্বপন ও জয়ন্ত • লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক • নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে চাপা পড়ে দিনমজুর নিহত, ছেলে আহত • দুমকিতে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ • ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার • দুমকিতে ২৫০ নারীকে আধুনিক কৃষি চাষের প্রশিক্ষণ ও বীজ বিতরণ • পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম • পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা • সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন

সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬


সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটিতে স্বপন আহ্বায়ক, জয়ন্ত সদস্য সচিব

পাবনা: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পাবনার সুজানগর উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে স্বপন কুমার বিশ্বাসকে আহ্বায়ক এবং জয়ন্ত কুমার কুন্ডুকে সদস্য সচিব করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পাবনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মলয় কুমার দাস রায় ও সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে নবনির্বাচিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার বিশ্বাস ও সদস্য সচিব জয়ন্ত কুমার কুন্ডু বলেন, সুজানগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সংগঠনের ভূমিকা আরও জোরদার করা হবে।

পাশাপাশি আসন্ন দুর্গাপূজা, অন্যান্য পূজা-পার্বণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে, নতুন কমিটি অনুমোদনের খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার নেতৃবৃন্দ সুজানগর উপজেলা শাখার নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে সুজানগর উপজেলার সনাতনী হিন্দু সম্প্রদায়ের যেকোনো বিপদ-আপদে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে নতুন কমিটির নেতৃত্বে সুজানগর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪৯:২৭   ৬ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● কাউখালীতে রাকিব তালুকদারের অর্থায়নে মশা নিধন অভিযান
● সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন নেতৃত্বে স্বপন ও জয়ন্ত
● লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক
● নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে চাপা পড়ে দিনমজুর নিহত, ছেলে আহত
● দুমকিতে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ



আর্কাইভ