ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা • খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক • শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি • চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক • সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ নারী • সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ • হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে • নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কুকুরের কামড়ে তিন দিনে আহত ১৫, স্কুলগামীদের মধ্যে ভীতি

কাউখালীতে কুকুরের কামড়ে তিন দিনে আহত ১৫, স্কুলগামীদের মধ্যে ভীতি


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬


 কাউখালীতে কুকুরের কামড়ে তিন দিনে আহত ১৫, স্কুলগামীদের মধ্যে ভীতি

পিরোজপুর: কাউখালী উপজেলায় বেওয়ারিশ ও ক্ষ্যাপা কুকুরের উপদ্রবে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে পথচারী ও শিক্ষার্থীরা কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষার্থী, শিক্ষক ও বৃদ্ধসহ অন্তত ১৫ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ভীতি তৈরি হয়েছে, যা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন সড়ক ও অলিগলিতে বেওয়ারিশ কুকুর দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে। সুযোগ পেলেই সামনে থাকা পথচারী, শিশু বা বৃদ্ধের ওপর দলবেঁধে আক্রমণ করছে। গত তিন দিনে কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছেন কেউন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা স্বপ্না রানী, শিক্ষার্থী আকাশ হালদার, প্রদীপ, আব্দুল্লাহ, রাইসা, মাহিরা এবং স্থানীয় বাসিন্দা হেমায়েত উদ্দিন।

কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীথিকা সাহা বলেন, ‘আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী আকাশকে কুকুরে কামড়ানোর পর থেকে শিশুদের মধ্যে সবসময় একটা আতঙ্ক বিরাজ করছে। কোমলমতি শিশুরা স্কুলে আসতে ভয় পাচ্ছে।’

অভিভাবক ফারজানা মুনমুন উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কুকুরের আতঙ্কে সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। এখন বাধ্য হয়ে নিজেদেরই বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হয় এবং ছুটির পর গিয়ে নিয়ে আসতে হয়। এতে আমাদের দৈনন্দিন কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে। অনেক শিশু কুকুরের ভয়ে স্কুলে যেতেই চাইছে না।’

উপজেলায় কুকুরের উপদ্রব ও চিকিৎসার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, গত তিন দিনে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসহ বিভিন্ন বয়সের অন্তত ৯ জন পথচারী কুকুরের কামড়ের চিকিৎসা নিয়েছেন। বর্তমানে আব্দুল্লাহ নামের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার জানান, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে এবং বিশেষ করে শিশুদের দিকে আলাদা নজর রাখতে হবে। তাঁরা ইতিমধ্যে এলাকায় জলাতঙ্ক রোগের প্রতিষেধক (ভ্যাকসিন) দেওয়ার কার্যক্রম শুরু করেছেন।

এদিকে উপজেলার সর্বস্তরের মানুষ ও অভিভাবকেরা দ্রুত ক্ষ্যাপা ও বেওয়ারিশ কুকুর শনাক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫৩   ৮২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুর্যোগ কেটে যাওয়ায় কাঠালিয়ায় মাঠে ফিরল তাফসিরুল কুরআন মাহফিল
● ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের
● লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন
● বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা
● কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিলেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর



আর্কাইভ