ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা • খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক • শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি • চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক • সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ নারী • সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ • হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে • নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬


 পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

খুলনা: পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর মৌজায় রেকর্ডীয় জমি ‘ভিপি সম্পত্তি’ দেখিয়ে বহিরাগতদের নামে একসনা বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে। এ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় জমির মালিক ও এলাকাবাসী।

মঙ্গলবার গদাইপুরের নতুন বাজার এলাকার নতুন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য শেখ বেনজির আহমেদ লাল, ইউপি সদস্য ও শ্রমিকদল নেতা মশিউর রহমান মিলন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. ইকবাল, বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, জমির মালিক সৌগত ঘোষ সোহাগ ও মোহর আলীসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, গোপালপুর মৌজায় অবস্থিত প্রায় ৩৭ শতক জমি ‘ভিপি সম্পত্তি’ হিসেবে দেখিয়ে সম্প্রতি বহিরাগতদের নামে একসনা বন্দোবস্ত দেওয়া হয়েছে। তাদের দাবি, জমিটি সৌগত ঘোষসহ স্থানীয় কয়েকজনের পূর্বপুরুষের রেকর্ডীয় সম্পত্তি। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

জমির মালিক সৌগত ঘোষ সোহাগ বলেন, ওই জমি ভিপি তালিকাভুক্তির বিরুদ্ধে এবং জমির স্বত্ব নিয়ে আদালতে মামলা হয়েছে। সিনিয়র সহকারী জজ আদালত, পাইকগাছা এবং জেলা জজ আদালত থেকে এ বিষয়ে পৃথক দুটি রায়ও পেয়েছেন তারা। একই সঙ্গে জমিটি ভিপি তালিকা থেকে অবমুক্ত করার জন্য জেলা প্রশাসকের কাছে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আদালতের রায় ও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জমিটি বন্দোবস্ত দেওয়া হয়েছে। বন্দোবস্ত পাওয়ার পর সেখানে ঘর নির্মাণের চেষ্টা করলে স্থানীয়রা তা ভেঙে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে কথিত অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবি জানান। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দেন।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী বলেন, যেহেতু এটি ভিপি সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত, সেহেতু রাজস্ব আদায়ের লক্ষ্যে বন্দোবস্ত দেওয়া হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫৯:২২   ৮৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা
● খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক
● শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি
● ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের জমির মূল্য নির্ধারণে সভা
● ভেড়ামারায় মাদক সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড



আর্কাইভ