ঢাকা    বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর • চাটমোহরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতায় পাঁচ শিক্ষার্থী পেলেন পুরস্কার • লালমোহনে কাভার্ড ভ্যান ও ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ • ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর ৮৫ হাজার জেলে • তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ • যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর • পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা • পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ

পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬


পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ

বরগুনা: আমতলীর পায়রা নদীতে জাল ধরার রশি ও নদীতে পুঁতে রাখা খুঁটি অপসারণ করতে গিয়ে নৌকা থেকে মাথা ঘুরে মাঝ নদীতে পড়ে ওমর আলী গাজী (৪৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। ওমর আলী আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাকিম গাজীর ছেলে। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের সাত ঘণ্টা অতিবাহিত হলেও বিকেল ৫টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের অবরোধ শুরু হবে। এ অবরোধকে সামনে রেখে ওমর আলী আমতলীর পায়রা নদী থেকে জাল ধরার সরঞ্জাম, রশি ও নদীতে পুঁতে রাখা খুঁটি অপসারণের জন্য সকাল ১১টার দিকে নিজের নৌকা নিয়ে মাঝ নদীতে যান। খুঁটি অপসারণের সময় আকস্মিক মাথা ঘুরে তিনি মাঝ নদীতে পড়ে ডুবে যান।

দূর থেকে কয়েকজন জেলে ঘটনাটি দেখতে পেয়ে ছুটে এলেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে যায়। তারাও কোনো সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসের পটুয়াখালীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ ওমর আলীর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জেলে ওমর আলীর স্ত্রী জেসমিন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোর ভাই আর নাই। কামাইর মানুষটা এই রহম মইর‌্যা গ্যাছে মুই এহন পাঁচটা মাইয়া লইয়া কি খাইয়া বাচমু ওআল্লা মোরেও এহন লইয়া যাও। ওআল্লা মোর ভাইর মুখটা একটু খানি দ্যাখতে চাই। তোমরা মোর ভাইরে আইন্যা দ্যাও।’ এ সময় তিনি বিলাপ করছিলেন এবং বারবার মূর্ছা যাচ্ছিলেন।

আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. গোলাম মোস্তফা বলেন, আমতলী ও পটুয়াখালীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নদীতে স্রোত থাকায় উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটছে।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস বলেন, নিখোঁজ ওমর আলী একজন আদর্শ জেলে। তিনি সরকারের সব দিকনির্দেশনা মেনে মাছ শিকার করেন। বৃহস্পতিবার থেকে মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বুধবার জাল ধরার সরঞ্জাম, নদীতে পুঁতে রাখা খুঁটি ও রশি অপসারণ করতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন। এটি খুবই দুঃখজনক ঘটনা।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, নিখোঁজ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তা করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪৬:১৪   ৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর
● রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতায় পাঁচ শিক্ষার্থী পেলেন পুরস্কার
● লালমোহনে কাভার্ড ভ্যান ও ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
● ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর ৮৫ হাজার জেলে
● পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ



আর্কাইভ