ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক

চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক

ভোলা: চরফ্যাশনে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত হওয়ায় আদালতে সরকারি মামলা পরিচালনায় নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে চরফ্যাশনের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট মো. ছিদ্দিককে সরকারি মামলা পরিচালনার দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোলা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ মো. তৌয়ব স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিটি চরফ্যাশনের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. ছিদ্দিকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, চরফ্যাশন আইনজীবী সমিতির গত ৬ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের সদস্যপদ আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। ফলে চরফ্যাশনের অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালত এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/চৌকি আদালতে সরকারি মামলা পরিচালনায় জটিলতা সৃষ্টি হয়েছে।

এ কারণে বিষয়টি ভোলা জেলা পিপি কার্যালয়ের সরকারি প্যানেলের ডেপুটি পাবলিক প্রসিকিউটর (ডিপিপি) অ্যাডভোকেট মো. মাহবুব হোসাইনকে জানানো হয়। পরে তাঁর সঙ্গে আলোচনা করে এবং ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজের নির্দেশক্রমে চরফ্যাশনের সংশ্লিষ্ট আদালতগুলোতে সরকারি মামলা পরিচালনার জন্য অ্যাডভোকেট মো. ছিদ্দিককে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব বহাল থাকবে।

চিঠির অনুলিপি ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন ভোলা জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চরফ্যাশন আইনজীবী সমিতির সিদ্ধান্তে তাঁর সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত হওয়ার পর সরকারি মামলা পরিচালনায় এ নতুন ব্যবস্থা নেওয়া হলো।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:০২:২০   ১২ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
● চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক
● খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
● কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী
● পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় নতুন কমিটির পরিচিতি সভা



আর্কাইভ