ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• রংপুরে ৫ লিটার তেলে ৪০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা • পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ • গোপালগঞ্জে মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ • টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু • বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা • ইসলামই ইহকাল ও পরকালের শান্তির একমাত্র পথ: চরমোনাই পীর • পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি আটক • বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১ • কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা • আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী

রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী


অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬


রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী

রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই অর্থের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন অসংখ্য পরিবারের সদস্যরা। তাই রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ‘কমল কুঁড়ি’ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বিদেশে কর্মরত প্রবাসীদের পাঠানো অর্থে দেশের অসংখ্য পরিবারের ভরণপোষণ চলে। অনেক পরিবার স্বজনদের পাঠানো অর্থের অপেক্ষায় থাকে। ফলে রেমিট্যান্স বন্ধের হুমকি শুধু দেশের অর্থনীতির জন্যই নয়, এসব পরিবারের জীবনযাত্রার জন্যও উদ্বেগজনক।

তিনি বলেন, ‘আপনাদের এই বক্তব্য চরমভাবে শুধু দেশবিরোধী, মানবতাবিরোধী এবং দেশের জনগণের স্বার্থের পরিপন্থি।’ রেমিট্যান্স বন্ধের হুমকি দেওয়ার বৈধতা কোথায়, সেই প্রশ্নও তোলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বিদেশে কর্মরত সব বাংলাদেশি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী নন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক রয়েছেন। আবার অনেক প্রবাসী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। রেমিট্যান্স বন্ধের হুমকি কার্যকর হলে দেশের মানুষের আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, একটি পক্ষ জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিপরীতে বিএনপি সব সময় রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ছাত্রদলকে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা জোরদার করার আহ্বান জানান। দেশের সংস্কৃতি, সাহিত্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, স্কুল পর্যায় থেকে নেতৃত্ব তৈরি এবং মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করার আহ্বান জানান।

আব্দুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন-নিপীড়নের মধ্যেও ছাত্রদল হারিয়ে যায়নি। এখন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সংগঠনটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিবর্তনের সুযোগ এসেছে উল্লেখ করে তিনি দলের নেতাকর্মীদের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নিজেদের ভুলত্রুটি সংশোধনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ‘কমল কুঁড়ি-জিয়া স্মৃতি লাইব্রেরি’র আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে ছাত্রদল।

তিনি বলেন, হাতে লেখা চিঠি প্রতিযোগিতার মতো উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর সময়েও সৃজনশীল চর্চা অব্যাহত রাখার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২:১০:৫০   ১৩২ বার পঠিত  | ●







প্রধান সংবাদ থেকে আরও...


● নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির
● অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী
● পৃথিবীর আকাশে এখন দুটি চাঁদ, ডিসেম্বরে বিদায় নেবে ‘মিনি মুন’
● আওয়ামী লীগের ‘লকডাউন’ ঠেকাতে রাজপথে সক্রিয় বিএনপির বিভক্ত নেতাকর্মীরা
● নাশকতা মোকাবিলায় ঐক্যের বার্তা, পৃথক কর্মসূচিতে থাকবে বিরোধীরা



আর্কাইভ