ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর • লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা • পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ • বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ • ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী • নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর

ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬


মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার সাহরাইল ডাকঘরে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব ও নিজস্ব জমি না থাকায় ডাকসেবা ব্যাহত হচ্ছে। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে কার্যক্রম চলায় কাঙ্ক্ষিত ডাকসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে পুকুরপাড়ে একটি দুচালা টিনের ঘরে ডাকঘরটির কার্যক্রম শুরু হয়। এরপর বহু বছর পেরিয়ে গেলেও নিজস্ব জমির অভাবে সেখানে কোনো ভবন নির্মাণ করা হয়নি। ফলে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরেই চলছে দাপ্তরিক কার্যক্রম। দীর্ঘদিন সংস্কার না করায় ঘরের টিনের চালে মরিচা ধরেছে এবং বিভিন্ন স্থানে ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ে। যেকোনো সময় ঘরটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ সংযোগ না থাকায় গরমে চরম দুর্ভোগ পোহাতে হয়। ঝড়-বৃষ্টির দিনে টেবিল, চেয়ার ও কাগজপত্র ভিজে নষ্ট হয়। এতে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা পোস্ট অফিস সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নে ১১টি সাবপোস্ট অফিস রয়েছে। এর মধ্যে সাহরাইল বাজারের মাঠসংলগ্ন পুকুরপাড়ে অবস্থিত ডাকঘরটি। প্রতিষ্ঠার পর থেকেই জরাজীর্ণ টিনের ঘরে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে ঘরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডাকঘরটির এমন বেহাল অবস্থা চললেও সংস্কারের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ডাকঘরের কর্মী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। উপজেলার অধিকাংশ পোস্ট অফিসের ঘরও এমন দৈন্যদশায় রয়েছে। জনবলসংকটের কারণে ঠিকমতো চিঠি বিলি করা যায় না। গ্রাহকদেরই ডাকঘরে এসে চিঠি সংগ্রহ করতে হয় বলে জানান স্থানীয়রা। ডাক বিভাগের অচলাবস্থার কারণে কর্মরত পোস্টমাস্টার সপ্তাহে মাত্র এক দিন অফিস করেন। ওই দিন এসে তিনি চিঠি ও প্রয়োজনীয় নথিপত্র বিলির কাজ করেন।

সাহরাইল ডাকঘরের অধীন জয়মন্টপ ডাকঘরের পোস্টমাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, “জরাজীর্ণ ঘরে বসে কাজ করার মতো পরিবেশ নেই। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।” এমন ঝুঁকির মধ্যেই ডাক বিভাগের কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।

সাহরাইল সাবপোস্টমাস্টার সালমা আক্তার বলেন, “অফিসের অবস্থা খুবই খারাপ। চাকরির স্বার্থে অনেক কষ্ট করে আমি দায়িত্ব পালন করছি। এগুলো দিয়ে এখন ঠিকমতো কাজ করা যায় না।”

এ বিষয়ে উপজেলা পোস্টমাস্টার মো. কামাল হোসেন বলেন, “জমি দাতা নেই, তাই ভবন করা হচ্ছে না। জমি পেলে ভবন করে দেওয়া হবে। লোকবলসংকটের জরুরি সমাধানের জন্য চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে শাখা ডাকঘরগুলোর সংস্কারের কাজ শুরু হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৬:৪৯   ১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর
● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা
● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর



আর্কাইভ