ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ • পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট • সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ • কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান • প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু • ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু • আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন • কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ • বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা • মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ২৫ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, থাকছে বিশেষ নিরাপত্তা

কাউখালীতে ২৫ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, থাকছে বিশেষ নিরাপত্তা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬


কাউখালীতে ২৫ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, থাকছে বিশেষ নিরাপত্তা

পিরোজপুর: কাউখালী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার উপজেলার ২৫টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে এ উৎসব।

ইতিমধ্যে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমায় রঙের শেষ আঁচড় দেওয়ার পাশাপাশি চলছে সাজসজ্জা ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি। দুর্গোৎসবকে ঘিরে ঢাক, কাঁসা ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে প্রতিটি মণ্ডপ।

মণ্ডপগুলোর উন্নয়ন ও প্রস্তুতির সুবিধার্থে উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে নেওয়া হবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও জোরদার নজরদারি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা হচ্ছে, যাতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করা যায়।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর এবং সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ জানান, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও উপজেলার প্রতিটি মণ্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক সহযোগিতা করবেন।

কাউখালী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দুলাল শীল ধলু, সদস্য সচিব পল্লব সিকদার এবং মদনমোহন জিওর আখড়া বাড়ির সাংগঠনিক সম্পাদক মাস্টার বাদল হালদার জানান, ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেবী বোধন ও পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহত্তম ধর্মীয় উৎসব শেষ হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:১০:৫৪   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান
● প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু
● আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন
● কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ
● বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা



আর্কাইভ