ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন মৌসুমী, নেই জাঁকজমক • হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা • পরিকল্পিত অস্থিতিশীলতা ঠেকাতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর • জয়পুরহাটে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড • কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত • কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার • ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু • সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা • সালথায় ইউনিফর্ম পরে ক্লাস ফাঁকি দিলেই ব্যবস্থা, অভিভাবককে দিতে হবে মুচলেকা • বিরোধীদের দমনে স্বৈরাচারী কৌশল চলবে না, সরকারকে সতর্ক করলেন জামায়াত আমির


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন

লালমোহনে সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬


লালমোহনে সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন

ভোলা: লালমোহন ডাকবাংলো ব্রিজটি অতিরিক্ত উচ্চতার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বাড়ছে জীবনের ঝুঁকি। দ্রুত সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) সকালে আমরা ওয়েস্টার্নপাড়া এলাকাবাসীর ব্যানারে ডাকবাংলো ব্রীজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, লালমোহন উপজেলার জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুল হক, পৌরসভা ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলম, ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার সেলিম, ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যাপক মো: কামাল হোসেন শাহিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটি স্বাভাবিকের তুলনায় অত্যন্ত উঁচু হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চলাচলকারীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে এই সেতুতে একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য যে, সেতুর অদূরেই একটি কামিল মাদ্রাসা অবস্থিত, যেখানে অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। সেতুটির অতিরিক্ত উচ্চতা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক অবকাঠামোর অভাবের কারণে শিক্ষার্থীরা সবসময় দুর্ঘটনার ঝুঁকিতে থাকে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির মিয়া, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নিয়াজ মাহমুদ কাজী সাইফুল্লাহ, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মো. ফিরোজ মাহমুদ, সাংবাদিক শাহীন কুতুবসহ লালমোহন উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৫০   ১১২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন এমপি অলিউল্লাহ
● তালতলীতে সংস্কারের দেড় মাসেই বাঁধে ধস, ঝুঁকিতে ১৫ গ্রাম
● চরফ্যাসনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা
● কাউখালীতে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু
● মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন, কুপিয়ে জখম



আর্কাইভ