ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে অতিবৃষ্টিতে পৌরএলাকায় আরসিসি রাস্তার ব্যাপক ক্ষতি,জন দুর্ভোগ চরমে

ভূঞাপুরে অতিবৃষ্টিতে পৌরএলাকায় আরসিসি রাস্তার ব্যাপক ক্ষতি,জন দুর্ভোগ চরমে


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬


 ভূঞাপুরে অতিবৃষ্টিতে পৌরএলাকায় আরসিসি রাস্তার ব্যাপক ক্ষতি,জন দুর্ভোগ চরমে

টাঙ্গাইল: ভূঞাপুর পৌরসভার বামনহাটা গ্রামে বুধবার ও বৃহস্পতিবারের ( ৮ ও ৯ জুলাই) অতিবর্ষণে আরসিসি রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে।উপজেলার বামনহাটা গ্রামে দুই দিনের অতিবর্ষণে বামনহাটা কেন্দ্রীয় মসজিদ থেকে আমিনুর কাউন্সিলরের বাড়ির আরসিসি রাস্তা ধ্বসে পড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ইতোমধ্যে বামনহাটা বাজার থেকে বড় খাঁপাড়া বাছেত খান ম্যানশন পর্যন্ত আরসিসি রাস্তা ধ্বসে পড়ে আছে। ৫ বছর যাবত রাস্তা ভেঙে পড়ে আছে এবং এখানে গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক আলহাজ্ব আব্দুছ ছালাম খানসহ অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে।
পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ছাড়াও পৌর প্রশাসক তারিকুল ইসলাম তারপর রাজিব হোসেন সরেজমিনে তদন্ত করে রাস্তাটি সংস্কারের আশ্বাস দিলেও দীর্ঘ ৫ বছরেও রাস্তাটি মেরামত করা হয়নি। ইতোমধ্যে অতি বর্ষণে নতুন করে মসজিদের রাস্তাটিও ভেঙে পড়েছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ফলে ২ টি ওয়ার্ডের ৪ হাজার ভোটারের এই গ্রামের মানুষকে প্রায় দুই কি.মি ঘুরে মসজিদ এবং গ্রামের বাজারে যেতে হচ্ছে।

বামনহাটা বাজার সমিতির সভাপতি খঃ ছানোয়ার হোসেন বলেন, এতো বড় একটি গ্রাম অথচ পৌর প্রশাসনের অবহেলার কারণে রাস্তা ধ্বসে গেলেও সংস্কার না হওয়ার কোনো কারণ খুঁজে পাই না। আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তা দুইটি সংস্কার করা হবে।

এব্যাপারে সদ্য দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, আমি সবে মাত্র দায়িত্ব পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বাজেট প্রাপ্তি সাপেক্ষে বড় ধরণের সংস্কারগুলো করা হবে এবং ছোট ছোট কাজগুলো অল্প সময়ের মধ্যেই করার চেষ্টা করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:১২:৩৮   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা
● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর
● পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে



আর্কাইভ