ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম
![]()
রাজশাহী: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আরিফুল ইসলাম জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল, সহ-সভাপতি জনাব মোহাম্মদ আরফিন, এস এম মিজানুর রহমান অহিদ, প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, জনাব এস এ মুসা, জনাব হাফেজ সাইফুল্লাহ মনসুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাফিজ মাহবুব এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহাদাত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, রাজশাহী মহানগর সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ ফারুক হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ ইফতেখার আলী বাবু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান রিপন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন এবং ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, গোরস্থান কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৮:২৫:৫৫ ৯ বার পঠিত | ● কর্মসূচি ● বৃক্ষরোপণ ● রাজশাহী