ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ডিমলায় যুবদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ • সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কবল থেকে উদ্ধার ৫ জেলে • উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা • লালমোহনে র‍্যালি ও কেক কাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড • দোহারে সড়ক নির্মাণ ঘিরে হয়রানির অভিযোগ, দিনভর থানায় আটক ব্যক্তি • পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র • কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু • লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ • সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহী: মহানগরীর বেলপুকুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২য় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নওগাঁ জেলার মহাদেবপুর থানার মধুবন গ্রামের মৃত খলিলের ছেলে মো. খয়বর হোসেন ওরফে সুকুমার (৪৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি র‌্যাব-৫, রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খয়বর হোসেনকে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে বেলপুকুর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার সাক্ষ্য-প্রমাণ, জব্দ তালিকা, আলামত ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় খয়বর হোসেন ওরফে সুকুমারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও নির্ধারিত মেয়াদের কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের এ রায়ের মাধ্যমে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটির নিষ্পত্তি হলো।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২১:৩২   ১০৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা
● পানিসম্পদমন্ত্রীর সফরে সুজানগরে আসলাম মন্ডলের নেতৃত্বে বিএনপির বিশাল মিছিল
● জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা পানিসম্পদমন্ত্রীর
● চাটমোহরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক
● ২৫ বছরেও সংযোগ সড়ক হয়নি,পরিত্যক্ত অবস্থায় সেতু



আর্কাইভ