ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

আমতলীতে মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


আমতলীতে মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বরগুনা: আমতলীতে কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং মাসিককে ঘিরে বিদ্যমান সামাজিক সংকোচ ও ভুল ধারণা দূর করার লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টায় আমতলী এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএস-এর যৌথ উদ্যোগে আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীদের অংশগ্রহণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাবিনা ইয়াসমিন স্বর্না।

সভাপতিত্ব করেন আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আমতলী এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস,
আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, সুজন—সুশাসনের জন্য নাগরিক, আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জিহাদ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আমতলী এডিপির কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্যে ডা: সাবিনা ইয়াসমিন স্বর্না বলেন, মাসিক একটি স্বাভাবিক ও প্রাকৃতিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ বিষয়ে লজ্জা বা সংকোচ নয়, বরং সঠিক জ্ঞান ও স্বাস্থ্যসম্মত অভ্যাসই কিশোরীদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে পারে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ ও মানসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার, নির্ধারিত সময় পরপর ন্যাপকিন পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা এবং মাসিককালীন পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতি এম এ হান্নান প্রধান শিক্ষক আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয় তিনি বলেন : মাসিক নিয়ে সমাজে প্রচলিত নানা কুসংস্কার ও ভুল ধারণা দূর করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবক, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিপুলসংখ্যক ছাত্রী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল ছাত্রীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পাশাপাশি মাসিক স্বাস্থ্যবিধি মেনে চলার বিভিন্ন দিক নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:৩৩   ৫৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ