ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন মৌসুমী, নেই জাঁকজমক • হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা • পরিকল্পিত অস্থিতিশীলতা ঠেকাতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর • জয়পুরহাটে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড • কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত • কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার • ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু • সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা • সালথায় ইউনিফর্ম পরে ক্লাস ফাঁকি দিলেই ব্যবস্থা, অভিভাবককে দিতে হবে মুচলেকা • বিরোধীদের দমনে স্বৈরাচারী কৌশল চলবে না, সরকারকে সতর্ক করলেন জামায়াত আমির


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চলন্ত ট্রেন থেকে পড়ে ক্যানটিন বয় নিহত

চলন্ত ট্রেন থেকে পড়ে ক্যানটিন বয় নিহত


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


চলন্ত ট্রেন থেকে পড়ে ক্যানটিন বয় নিহত

জয়পুরহাট: চলন্ত ট্রেন থেকে পড়ে খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে রাশেদুল ইসলাম (২৫) নামের এক ক্যানটিন বয় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জয়পুরহাট রেলস্টেশনের দক্ষিণে তেঘর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব গাছগাছি গ্রামের আরমান হোসেনের ছেলে। তিনি ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ক্যানটিনে খাদ্যবাহক (ক্যানটিন বয়) হিসেবে কাজ করতেন।

যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি জামালগঞ্জ স্টেশন পার হওয়ার পর থেকেই রাশেদুল ট্রেনের একটি বগির দরজায় দাঁড়িয়ে ছিলেন। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি জয়পুরহাটের তেঘর রেলগেট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ রেললাইনের পাশের একটি সিগন্যাল পোলের সঙ্গে তার সজোরে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তার মুখমণ্ডলে ও শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

‎ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে হাসপাতালে যায়। যেহেতু এটি রেলওয়ে সংক্রান্ত ঘটনা, তাই বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেবে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে উঁকি দেওয়ার সময় পোলের সঙ্গে ধাক্কা লেগে ক্যানটিন বয়ের মৃত্যুর খবর আমরা পেয়েছি। নিহতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫২:২৪   ১৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার
● পাবনায় মানবিক সেবায় শামসুর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু
● রাসিকের অ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে প্রশাসক
● জিংকসমৃদ্ধ বিনা ধান-২০ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস



আর্কাইভ