ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন মৌসুমী, নেই জাঁকজমক • হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা • পরিকল্পিত অস্থিতিশীলতা ঠেকাতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর • জয়পুরহাটে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড • কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত • কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার • ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু • সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা • সালথায় ইউনিফর্ম পরে ক্লাস ফাঁকি দিলেই ব্যবস্থা, অভিভাবককে দিতে হবে মুচলেকা • বিরোধীদের দমনে স্বৈরাচারী কৌশল চলবে না, সরকারকে সতর্ক করলেন জামায়াত আমির


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পোষা কুকুর পিটিয়ে হত্যার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

পোষা কুকুর পিটিয়ে হত্যার দায়ে ২০ হাজার টাকা জরিমানা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


পোষা কুকুর পিটিয়ে হত্যার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী: বহুল আলোচিত দুই পোষা কুকুরকে রশিতে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আবু বকর এ রায় দেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে বাঁশের সাথে দড়ি দিয়ে বেঁধে কাঠের রোঁয়া ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি নজরে আসে পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার।

এরপর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে প্রাণিকল্যাণ আইন-২০১৯ এর ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলা দায়ের করেন। মামলায় দক্ষিণ বাদুরা গ্রামের মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদারকে (৪৫) আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, প্রাণিকল্যাণ আইনে এ অপরাধের জন্য সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, আদালত সেটিই প্রদান করেছেন। রায়ে দুই আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতার ঘটনায় আদালতের এ রায় সমাজে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪১   ১৮০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন এমপি অলিউল্লাহ
● তালতলীতে সংস্কারের দেড় মাসেই বাঁধে ধস, ঝুঁকিতে ১৫ গ্রাম
● চরফ্যাসনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা
● কাউখালীতে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু
● মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন, কুপিয়ে জখম



আর্কাইভ