ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক দৌলতপুরে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড মিড ডে মিল খাবার পর বালিয়াডাঙ্গীর তিন স্কুলের ৩৭ শিক্ষার্থী অসুস্থ হবিগঞ্জে ২০ শয্যার হাম ওয়ার্ডে ভর্তি ৭৫ শিশুর বেশি বাউফলে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার উলিপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল আলফাডাঙ্গায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রসারে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু


নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট ২০২৬


টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জ: টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকার এই ঘটনা ঘটে।

নিহত ওই পর্যটকের নাম আলী আকবর খান (৭২), তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামের মৃত আহমেদ আলী খানের ছেলে। বর্তমানে ঢাকা সাভারের জাহাঙ্গীর নগর হাউজিং সোসাইটির ব্লক-বি-১ এর বাসিন্দা।

আলী আকবর খানের মেয়ের জামাতা খাইরুল হাসান জানিয়েছেন, আজ সকালে নেত্রকোণার মদন থেকে তার শ্বশুর, শাশুড়িসহ ঢাকার ৩২ জন পর্যটক টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসেছিলেন। তার শ্বশুর হৃদরোগে আক্রান্ত ছিলেন। বিকেলে তিনি ওয়াচ টাওয়ারের কাছে করচ গাছ ধরে গোসল করছিলেন। হঠাৎ করে গাছ থেকে হাত ফসকে পানিতে তলিয়ে যেতে থাকেন। ভয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নিয়ে আসার পর মারা যান।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ বলেন, এক পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আলী আকবর খান একটি গাছের কাছে গোসল করছিলেন। এসময় হঠাৎ করে গাছ থেকে তার হাত ছুটে যায় এবং পানিতে তলিয়ে যান। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১৬:০৩   ১২৬ বার পঠিত  |            







শিরোনাম থেকে আরও...


তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন
দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক
দৌলতপুরে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন
পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড
মিড ডে মিল খাবার পর বালিয়াডাঙ্গীর তিন স্কুলের ৩৭ শিক্ষার্থী অসুস্থ



আর্কাইভ