ঢাকা    মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল • চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য • শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার • শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত • উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি • এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন • চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ • তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য • লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


‎বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে (২১) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ২০ আগস্ট ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ২৪।
‎

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট বেলা আনুমানিক ১১টার দিকে ভেড়ামারা থানাধীন বাহিরচর বারোদাগ গ্রামের আসামি মো: জাহিদ হাসানের (২৩) বসতবাড়ির শয়নকক্ষে এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত জাহিদ হাসান ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ দাগ গ্রামের মো: মানিক বিশ্বাসের ছেলে।
‎
‎ভুক্তভোগী ছাত্রী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। ঘটনার দিন কৌশলে তাকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনার বিষয়ে জানতে পেরে ভুক্তভোগী ছাত্রী নিজে বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
‎ভেড়ামারা থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ আসামিকে গ্রেফতারে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
‎
‎ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ আর‎

বাংলাদেশ সময়: ০:২৬:৫০   ১১৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য
● পাইকগাছায় দুই মাসে জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছেন ৭৩৯ জন
● অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের তিন ভাতা চালুর দাবি
● ভেড়ামারায় জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার
● ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা



আর্কাইভ