ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির • ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল • মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ • ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা • নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা • দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের • চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত • আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান • দোহারে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে পাচার কালে ৩২ কচ্ছপ উদ্ধার 

চরফ্যাসনে পাচার কালে ৩২ কচ্ছপ উদ্ধার 


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


 চরফ্যাসনে পাচার কালে ৩২ কচ্ছপ উদ্ধার 

ভোলা:পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি কচ্ছপ উদ্ধার করে চরফ্যাশন বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। চরফ্যাশন উপজেলা সদর থেকে বিলুপ্তপ্রায় সন্ধি ও করি কাইট্টা প্রজাতির ৩২টি কচ্ছপ উদ্ধার করে বন বিভাগ। গতকাল শনিবার রাত ১০টায় মাছ বাজার থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, গোপন সংবাদ পাওয়া যায় পাচারের উদ্দেশ্যে মাছবাজারে বিপুলসংখ্যক কচ্ছপ পাচারের উদ্দেশে মজুত করা হয়েছে এই তথ্য পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে ওই দোকান থেকে একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে ৩২টি কচ্ছপ উদ্ধার করে। সবগুলো কচ্ছপ জীবিত পাওয়া গেছে।

ভোলা বন কর্মকর্তার নির্দেশনায় উপজেলা নার্সারি কেন্দ্রের ফরেস্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আল খুসবুর নেতৃত্বে একটি ইউনিট অভিযানে অংশ নেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া কচ্ছপের মধ্যে ৩২টি আজ রবিবার সকালে বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগের বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কাছে তথ্য আসে চরফ্যাশন উপজেলার ৪টি স্থান থেকে দীর্ঘদিন ধরে বিলুপ্ত কচ্ছপ পাচার করা হয়। বাংলাদেশে ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী কচ্ছপ শিকার ও পাচার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও দেশি-বিদেশি চোরাকারবারিরা ধুম, সন্ধি, করি কাইট্টা ও হলুদ কাইট্টার মতো প্রায় বিলুপ্ত প্রজাতির কচ্ছপ অবৈধভাবে শিকার ও পাচার করে আসছে।

আন্তর্জাতিক বাজারে এর মাংস ও খোলসের চড়া দাম হওয়ায় কচ্ছপ পাচার হচ্ছে। রাতে উদ্ধার হওয়া কচ্ছপগুলো সন্ধি ও করি কাইট্টা প্রজাতির। যা বাংলাদেশে প্রায় বিলুপ্ত। পরিত্যাক্ত অবস্থায় পাওয়ায় কারো বিরুদ্ধে মামলা হয়নি বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৫৩:৫১   ৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান
● কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসবের উদ্বোধন
● পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ১১ বছরের আবিরের
● লালমোহনে জমি দখলে রাতের আঁধারে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় হামলার অভিযোগ
● ফরাজগঞ্জে জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ



আর্কাইভ