ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: জেলা প্রশাসক (ডিসি) মো.মমিন উদ্দিন বলেছেন, আজকের তরুন প্রজন্মরা আগামি বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে। তাদেরকে সৎ যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব, সেই সম্ভবনাময় প্রজ্জম্মকে মাদক ধ্বংস করে দিচ্ছে। তাই সমাজের সবাইকে সচেতন হতে হবে।
তিনি আজ মঙ্গলবার (২৫ আগষ্ট) বেলা ১১টায় কাঠালিয়া উপজেলার ঐহিত্যবাহী আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ মিলনায়তনে মাদক বিরোধী এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্ণিবডির সভাপতি মো.মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম,সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিনার (ভুমি) সুমি রানী বল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকন, উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডের আহবায়ক ফজলুল হক মৃধা, ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল ও সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন খান।
সহকারি অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো.ইউসুফ আলী খানের সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মাসুমা আক্তার কলি প্রমূখ।
সভায় প্রধান অতিথি আরো বলেন, মাদক শুধু ব্যাক্তিকে নয় তার পরিবার এবং দেশ ধ্বংস করে। গ্রেফতার ও অভিযানে মাদক বিস্তার রোধ সম্ভব না। এজন্য সমাজের সবাইকে সচেতন হতে হবে।
সভায় শিক্ষক শিক্ষার্থী ছাড়া ও সমাজের নেতৃস্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এর আগে কলেজের নবনির্মিত গেইট উদ্ধোধন করেন। পরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন এবং খেলাধুলার সামগ্রী দেওয়ার আশ^াস দেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১:১৪:০৮ ৩ বার পঠিত | ● জেলা প্রশাসক ● ঝালকাঠি