ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ • পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট • সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ • কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান • প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু • ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু • আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন • কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ • বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা • মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার,প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার,প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ


রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ ( সিলেট )
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


 হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার,প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

হবিগঞ্জ: সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) অভিযান চালিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার এবং ভুলবশত খোয়া যাওয়া মোট ৮ লাখ ৬১ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাইবার প্রতারণা প্রতিরোধ ও ভুক্তভোগীদের অর্থ ও মালামাল উদ্ধারে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণাপূর্বক আত্মসাৎ করা এবং ভুলবশত খোয়া যাওয়া নগদ ৮ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করে।

একইসঙ্গে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) তারিখে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ উদ্ধারকৃত ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
পুলিশের এ উদ্যোগে ভুক্তভোগীরা তাদের হারানো অর্থ ও মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:১৯:০৫   ১১৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ
● পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট
● সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ
● কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান
● প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু



আর্কাইভ