ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ • পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট • সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ • কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান • প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু • ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু • আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন • কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ • বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা • মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় প্রশাসনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

ডিমলায় প্রশাসনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


ডিমলায় প্রশাসনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

নীলফামারী: ডিমলা উপজেলায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ওজনে কম দেওয়া এবং বিএসটিআইয়ের ভুয়া সনদ দাবি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকালে উপজেলার বাবুরহাট এলাকায় অবস্থিত ‘মেসার্স আফতাব ফিলিং স্টেশন’ প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার জ্বালানি তেল পরিমাপে কম দিচ্ছিল। এই অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

অপর দিকে বামুনিয়া ডোমার রোডে অবস্থিত ‘আদিল অটো মুড়ির মিল’ তাদের উৎপাদিত মুড়ি পণ্যের বিএসটিআই গুণগত মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করে। এই অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর ৩০ ধারা অনুযায়ী প্রতষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রওশন কবির। এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ জুলকারনাইন।

সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির জানান, জনস্বার্থে ডিমলা এলাকায় এই ধরনের মোবাইল কোর্ট ও ভেজাল বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:২৫:৩৭   ৮০ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট
● শিক্ষক দিবসে রংপুর বিভাগের শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা পেলেন ইনামুল হক মাজেদী
● উলিপুরে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮০ শিক্ষার্থী পেল পুরস্কার
● ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার
● পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা



আর্কাইভ