ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ • পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট • সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ • কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান • প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু • ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু • আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন • কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ • বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা • মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মেঘনায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

মেঘনায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


 মেঘনায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

ভোলা: চরফ্যাসনের মেঘনা নদীতে জালপাতাকে কেন্দ্র করে দুই পক্ষের জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জেলে আহত হয়েছেন। পরে স্থানীয় ঘটের জেলে আহত জেলেদের উদ্ধার করে বিকালে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। গতকাল বুধবার বিকালে চর মাদ্রাস ইউনিয়নের বেড়িভাঙা মৎস্যঘাটে সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলেদের সুত্রে জানাযায়, বেড়িভাঙা মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে জামাল মাঝিরসহ তার জেলেরা জাল নদীতে অবস্থান করছিলেন। কিছুক্ষন পরপরই ওই ঘাটের মানির মাঝি তার মাঝি মাল্লাদের নিয়ে তাদের পাশে জাল ফেলেন। এনিয়ে মনির মাঝি ও জামাল মাঝির দুই পক্ষের জেলেদের মধ্যে তর্কবাধে । দুই পক্ষের জেলেদের তর্কের জের ধরে মনির মাঝির ট্রলারের জেলেরা জামাল মাঝির ট্রলার দুই জেলেকে মারধর করে নদীতে ফেলে দেয়। এমন খবর জেলেদের মধ্যে ছড়িয়ে পরলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জেলে আহত হন।
জামাল মাঝি জানান, তিনিসহ তার জেলেরা মেঘনায় জাল পেলে মাছ ধরার জন্য অপেক্ষায় ছিলেন। কিছুক্ষণ পরে মনির মাঝির জেলেরা তাদের ফেলা জালের ওপর জাল ফেলে রাখেন এ নিয়ে তাদের সাথে মনির মাঝির ট্রালারের জেলেরা তর্কে জড়িয়ে তাদের ওপর লগী বৈঠা দিয়ে মারধর শুরু করেন। এতে তার ট্রলারের ১১ জেলে আহত হন।
অপর দিকে মনির মাঝি জানান, তিনি তার মাঝি মাল্লাদের নিয়ে জামাল মাঝির ট্রলার সংলগ্ন এলাকায় জাল ফেলে এতে জামাল মাঝির জেলেদের বিপত্তি মনে করে তার গালমন্দ করে লগী নিয়ে তাদের ওপর ঝাপিয়ে পড়েন। এসময় দুই পক্ষের জেলেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
চরফ্যাসন থানার ওসি মুহাম্মদ আল ফরিদ ভুইয়া জানান, এখন পর্যন্ত জেলেদের পক্ষ থেকে আমাদের কোন খবর দেয়া হয়নি। খোজ নিলে বিস্তারিত জানাযাবে। পরিদর্শনের জন্য এখনই পুলিশ পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৫:০৫   ১২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান
● প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু
● আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন
● কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ
● বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা



আর্কাইভ