ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ • পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট • সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ • কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান • প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু • ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু • আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন • কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ • বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা • মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জিয়ানগরে ইয়াবাসহ স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

জিয়ানগরে ইয়াবাসহ স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


জিয়ানগরে ইয়াবাসহ স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

পিরোজপুর: জিয়ানগরে ৭০ পিস ইয়াবাসহ লিজা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জিয়ানগর থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর থানার একদল পুলিশ লিজা আক্তারের বাড়িতে অভিযান চালায়।

এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী মনির হাওলাদার ঘরের পেছন দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, লিজা আক্তার ও তার স্বামী মনির হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ইয়াবা কেনাবেচার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান বলেন, “৭০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:১৫   ১০১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান
● প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু
● আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন
● কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ
● বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা



আর্কাইভ