ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিয়ানগরে ইয়াবাসহ স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক পটুয়াখালীতে লোহালিয়া নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার সময় কোস্টগার্ডের অভিযানে ৬ জন আটক দুমকিতে ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটি দেয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে স্বামীদের মানববন্ধন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা, আহত ১২ চরফ্যাসনে বেড়িবাঁধ কেটে চলছে বহুতল ভবন নির্মাণ, নজরদারি নেই প্রশাসনের চলাচলের অনুপযোগী আমিরখানী-ঘাগড়াকোনা সড়ক,নিত্য দুর্ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ পানি আছে তবু তৃষ্ণা মেটে না,সুপেয় পানির জন্য নারীদের দীর্ঘ পথ ভেড়ামারায় ২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে স্বামীদের মানববন্ধন

স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে স্বামীদের মানববন্ধন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


 স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে স্বামীদের মানববন্ধন

পটুয়াখালী: স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া সম্পর্ক, প্রবাসে উপার্জিত অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ এবং পরে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ এনে মানববন্ধন করেছেন এক সৌদি প্রবাসী। তার দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন ‘বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন’-এর পটুয়াখালী জেলা শাখার নেতাকর্মীরাও।

মানববন্ধনে ওই প্রবাসী অভিযোগ করেন, সৌদি আরবে থাকার সময় প্রায় দুই বছর ধরে নিজের উপার্জনের টাকা তিনি স্ত্রী ফারজানা আক্তার মিমের ব্যাংক হিসাবে পাঠাতেন। পরে তার স্ত্রী রুহুল আমিন নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তার পাঠানো অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান বলে দাবি করেন তিনি।

প্রবাসী স্বামী আরও জানান, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একপর্যায়ে রুহুল আমিনকে গ্রেপ্তারও করা হয় বলে দাবি তার।

তার অভিযোগ, পরবর্তীতে স্ত্রী অন্যত্র বিয়ের প্রস্তুতি নিলে পুলিশ তাকে আটক করে। প্রায় ১৩ দিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে এসে স্ত্রী তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। ওই মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো অভিযোগের ক্ষেত্রেই একতরফাভাবে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মিথ্যা মামলার অভিযোগগুলোও যথাযথভাবে তদন্তের দাবি জানান তারা।

কর্মসূচি থেকে প্রবাসীর অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই, আত্মসাৎ করা অর্থ ও সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তার মিম ও রুহুল আমিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৩০   ৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


জিয়ানগরে ইয়াবাসহ স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক
পটুয়াখালীতে লোহালিয়া নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার সময় কোস্টগার্ডের অভিযানে ৬ জন আটক
দুমকিতে ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটি দেয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল
স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে স্বামীদের মানববন্ধন
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা, আহত ১২



আর্কাইভ