ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ • পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট • সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ • কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান • প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু • ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু • আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন • কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ • বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা • মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটি দেয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল

দুমকিতে ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটি দেয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


 দুমকিতে ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটি দেয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল

পটুয়াখালী: ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটি দেয়ার প্রতিবাদে দুমকিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় নতুন বাজার মামুন মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার ও উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মোঃ জসিম উদ্দিন শম্ভু।

এর আগে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ৬সদস্য বিশিস্ট যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি এ ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি) বুধবার এ কমিটি অনুমোদন করেন।

কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি, মিজানুর রহমান লাল মিয়াকে সিনিয়র সহ- সভাপতি, মো:সাইদুর রহমান খান সহ-সভাপতি, মো: জাহিদুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক ও মো: মাাইনুল ইসলাম সোহেল সিনিয়র যুগ্ন-সম্পাদক, মো: কামাল তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৪৫   ১২৬ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান
● প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু
● আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন
● কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ
● বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা



আর্কাইভ