ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ • পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট • সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ • কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান • প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু • ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু • আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন • কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ • বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা • মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের লাল নিশান

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের লাল নিশান


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের লাল নিশান
‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার টিক্কি পাড়া, মুন্সি পাড়া এবং বারো মাইল এলাকার বালু মহালে লাল পতাকা পুঁতে সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
‎
‎প্রশাসন সূত্রে জানা গেছে, বাহিরচর ইউনিয়নের উল্লেখিত এলাকার তড়িয়া মহালে সরকারি কোনো ইজারা দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে এখান থেকে বালু উত্তোলন ও লোড-আনলোড করে আসছিল। বিষয়টি নজরে আসলে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের নির্দেশনায় বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরো এলাকায় মাইকিং করে বালু উত্তোলন বন্ধের মৌখিক নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের স্থানসমূহ চিহ্নিত করে লাল পতাকা পুঁতে দেওয়া হয়।
‎
‎অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত এবং সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
‎
‎প্রশাসনের কর্মকর্তারা জানান, লাল পতাকা পুঁতে সীমানা চিহ্নিত করার পর এই এলাকায় যেকোনো ধরনের বালু লোড বা আনলোড করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি পুনরায় বালু উত্তোলনের চেষ্টা করে বা লোড-আনলোড করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২২:২৪   ১৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● \পদ্মায় অভিযানে সাড়ে ৩ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল জব্দ
● \সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ, নিরাপত্তা জোরদার
● কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ছয় বন্দুকসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
● ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা
● ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা



আর্কাইভ