ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির • ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল • মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ • ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা • নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা • দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের • চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত • আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান • দোহারে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক


অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে আজ আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমাদের চিন্তা ও প্রার্থনা প্রিয়জন হারানো সেসব পরিবার ও মানুষের সাথে রয়েছে, যাঁদের এই অপূরণীয় ক্ষতি বহন করতে হচ্ছে।’

এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী বন্যায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:০৭   ২০৯ বার পঠিত  | ●







জাতীয় থেকে আরও...


● পেট্রাপোল বৈঠক ও সহিংসতার পেছনে ষড়যন্ত্র দেখছেন রিজভী
● অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী
● আওয়ামী লীগের ‘লকডাউন’ ঠেকাতে রাজপথে সক্রিয় বিএনপির বিভক্ত নেতাকর্মীরা
● নাশকতা মোকাবিলায় ঐক্যের বার্তা, পৃথক কর্মসূচিতে থাকবে বিরোধীরা
● যাদের জিহ্বায় রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী



আর্কাইভ