ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুগ্ধ হয়ে না খেয়ে নিয়ে গেলেন আপ্যায়নের পিঠায় ধানের শীষের প্রতিবিম্ব লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী মতিয়ার রহমানের ইন্তেকাল সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারন করতে হবে:রফিকুল ইসলাম জামাল এমপি দক্ষিণাঞ্চলের উন্নয়ণে সরকার কাজ করছে দক্ষিণাঞ্চলের উন্নয়ণে সরকার কাজ করছে:রফিকুল ইসলাম জামাল এমপি . রফিকুল ইসলাম জামাল এমপি। হাতিয়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ঝাঁজালো গন্ধে ফের অসুস্থ ২০ শিক্ষার্থী কলাপাড়ায় বিআরটিসি বাসের চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে ৮লাখ টাকায় বাঁচতে পারে নগেনের জীবন

উলিপুরে ৮লাখ টাকায় বাঁচতে পারে নগেনের জীবন


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


উলিপুরে ৮লাখ টাকায় বাঁচতে পারে নগেনের জীবন
কুড়িগ্রাম: উলিপুরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিজের সঞ্চিত সবকিছুই শেষ করেছেন। নিঃস্ব নগেনের পক্ষে নিজের চিকিৎসার খরচ ও সংসারের ব্যয় বহন করা এখন কঠিন হয়ে পড়েছে। নগেনের উন্নত চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, পৌরসভার পূর্ব নাওডাঙ্গা গ্রামের পরবা চন্দ্রের ছেলে নগেন চন্দ্র ব্রেন টিউমারে আক্রান্ত বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. রাজকুমার রায়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। নগেনের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে আরও উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এজন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, অসুস্থ নগেন ঢাকার নারায়ণগঞ্জে একটি মার্কেটিং কোম্পানিতে চাকরি করে সংসার চালাতেন। দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে দিয়েছেন, ছোট মেয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে স্নাতকে অধ্যয়ন করছেন। পরিবারের সম্পত্তি বলতে শুধু বসতবাড়ির ভিটে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে নগেনের জমানো অর্থ সব শেষ হয়ে গেছে।

সংসারের খরচ, ছোট মেয়ের পড়াশোনা চালানোর পাশাপাশি চিকিৎসার ব্যয় চালানো এখন সবকিছুই অনিশ্চিত হয়ে পড়েছে। সময়মতো উন্নত চিকিৎসা করাতে না পারলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান, দানশীল ও সহৃদয় ব্যক্তিদের কাছে নগেনের চিকিৎসায় সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা। নগেনকে চিকিৎসায় সহযোগিতা পাঠানোর নম্বর: বিকাশ-নগদ: ০১৯২০৯৩৮২০৬।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১১:৪৩   ৩ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের
সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ
উলিপুরে ৮লাখ টাকায় বাঁচতে পারে নগেনের জীবন
৩ জন শিক্ষার্থী জন্য ২১ জন শিক্ষক
তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন



আর্কাইভ