ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশনে মুদি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ ভেড়ামারায় খালে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নাজিরপুরে ব্র্যাকের সামাজিক সম্প্রীতি ও আইনি সচেতনতা বিষয়ক সেশন আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক দৌলতপুরে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড মিড ডে মিল খাবার পর বালিয়াডাঙ্গীর তিন স্কুলের ৩৭ শিক্ষার্থী অসুস্থ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম

আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম

ফরিদপুর: আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই উপহার দিয়েছেন মো. সিরাজুল ইসলাম। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।

মো. সিরাজুল ইসলাম উপজেলার দিগনগর গ্রামের সাবেক বাসিন্দা। বর্তমানে তিনি আলফাডাঙ্গার বাকাইল এলাকায় বসবাস করছেন। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোক্তার হোসেন মাস্টারের পঞ্চম পুত্র। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক (হিসাব) হিসেবে কর্মরত।

জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধির উদ্দেশ্যে তিনি আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বইগুলো উপহার দেন। তাঁর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাংবাদিক ও পাঠকরা। একটি সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তুলতে ব্যক্তিগত উদ্যোগে বই উপহারের এ ধরনের কর্মকাণ্ড সমাজে জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সিরাজুল ইসলাম বলেন, “বই মানুষের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ায়। ভবিষ্যতেও আরও অবদান রাখব। সব সময় সুযোগ পেলেই সমাজের কল্যাণে কিছু করার চেষ্টা করি। প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিতে পেরে ভালো লাগছে।”

সামাজিক দায়বদ্ধতা থেকে তাঁর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৫৪   ২ বার পঠিত  |







ঢাকা থেকে আরও...


উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম
আলফাডাঙ্গায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রসারে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন



আর্কাইভ