ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে নিখোঁজ ২ • ফেসবুক লাইভের বক্তব্যে উত্তেজনা, ভালুকায় নারী উদ্যোক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ • নিরাপদ ঘরের অপেক্ষায় পাইকগাছার বৃদ্ধ সাকাত মোড়ল ও অসুস্থ স্ত্রী • ভেড়ামারার মাঠে বেড়ে উঠছে ধান, ভালো ফলন ও ন্যায্যমূল্যের আশা কৃষকের • আগৈলঝাড়ায় ১৫ মাদ্রাসার ১০৭ শিক্ষার্থী নিয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা • সন্ত্রাসবিরোধী মামলায় আগৈলঝাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার • লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল • আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা • দশমিনায় দুই ইউনিয়নের জেলেরা ১৭ দিনেও পাননি সরকারি চাল • দোহারে প্রবাসীর বসতঘর ভেঙে জমি দখলের অভিযোগ, অভিযুক্তরা পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বরাদ্দের চাল পাননি ১৬ হাজার ৫৭৫ জেলে, দুর্ভোগে পরিবার

লালমোহনে বরাদ্দের চাল পাননি ১৬ হাজার ৫৭৫ জেলে, দুর্ভোগে পরিবার


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬


লালমোহনে বরাদ্দের চাল পাননি ১৬ হাজার ৫৭৫ জেলে, দুর্ভোগে পরিবার

ভোলা: নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এতে জেলেদের আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে গেছে। সংসার চালাতে ধারদেনা করতে হচ্ছে, বাড়ছে ঋণের বোঝা। এমন সংকটের সময় সরকারি সহায়তার চালই ছিল ভোলার লালমোহন উপজেলার জেলেদের একমাত্র ভরসা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও উপজেলার ছয়টি ইউনিয়নের ১৬ হাজার ৫৭৫ জন জেলে এখনো বরাদ্দের চাল পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ সময় জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে সরকার জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেয়। ৭ অক্টোবরের মধ্যে জেলেদের মধ্যে এসব চাল বিতরণের কথা থাকলেও ছয়টি ইউনিয়নের জেলেরা এখনো তা পাননি।

মেঘনা নদীর তীরবর্তী এলাকার জেলে কামরুল মাঝি, মাকসুদ মাঝি, আব্বাস মাঝি ও রুবেল মাঝিসহ কয়েকজন বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় তাঁদের আয়ের প্রধান উৎস বন্ধ থাকে। তখন সরকারি সহায়তার চালই একমাত্র ভরসা। কিন্তু সময়মতো চাল না পাওয়ায় ধারদেনা করে চলতে হচ্ছে, বাড়ছে ঋণের বোঝা। সন্তানদের লেখাপড়ার খরচ চালাতেও কষ্ট হচ্ছে। এনজিওর কিস্তি পরিশোধ করতে হচ্ছে ধার করে। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার চাল পাওয়ার কথা থাকলেও এখন সেই চালের জন্যই অপেক্ষা করতে হচ্ছে। বরাদ্দের চাল সময়মতো না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা।

জেলেদের অভিযোগ, তালিকাভুক্ত হয়েও অনেকে প্রকৃত জেলে হিসেবে সরকারি সহায়তা পান না। চাল বিতরণে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগও রয়েছে। লালমোহন উপজেলায় ২৪ হাজারের বেশি জেলে তালিকাভুক্ত থাকলেও এবার ২১ হাজার জেলের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কালমা, রমাগঞ্জ ও পশ্চিম চরউমেদ ইউনিয়নে চাল

বাংলাদেশ সময়: ১৮:৩২:৪৮   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় ১৫ মাদ্রাসার ১০৭ শিক্ষার্থী নিয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা
● সন্ত্রাসবিরোধী মামলায় আগৈলঝাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
● আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা
● দশমিনায় দুই ইউনিয়নের জেলেরা ১৭ দিনেও পাননি সরকারি চাল
● প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর পটুয়াখালীর বৌদ্ধবিহার



আর্কাইভ