ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
হবিগঞ্জ: নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের কালিয়াভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামের মো. পিন্টু মিয়ার ছেলে মো. রাহুল আহমেদ এবং একই গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে মো. নিহাদ আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি রোডসংলগ্ন মান্দারকান্দি এলাকায় জড়ো হয়ে মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে রাহুল আহমেদ ও নিহাদ আহমেদকে আটক করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৪৪:৩৬ ৮ বার পঠিত | ● নবীগঞ্জ থানা ● নবীগঞ্জে ছাত্রলীগের দুই নেতা আটক ● মো. নিহাদ আহমেদ ● মো. রাহুল আহমেদ