ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে রেলপথের সংস্কার কাজে চাঁদা না পেয়ে শ্রমিককে মারধর

উলিপুরে রেলপথের সংস্কার কাজে চাঁদা না পেয়ে শ্রমিককে মারধর


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


 উলিপুরে রেলপথের সংস্কার কাজে চাঁদা না পেয়ে শ্রমিককে মারধর
কুড়িগ্রাম: উলিপুরে রেলপথের সংস্কার কাজে ঠিকাদারের কাছে চাঁদাদাবীসহ দুই শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৯ জুলাই) পাবর্তীপুর টু রমনা কমিউটার ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বর্তমানে আহত শ্রমিকদ্বয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, ২০২৩ সালে উলিপুর রেলস্টেশন থেকে চিলমারীর রমনা স্টেশন পর্যন্ত ১০ কিলোমিটার রেলপথের উন্নয়নে প্রায় ৩৪ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়। রেললাইনের দুই পাশে মাটি ভরাট, ঝঁকিপূর্ণ স্থানে সুরক্ষা দেয়াল নির্মাণ, ৯টি রেলসেতু সংস্কার, পাথর ফেলে কনক্রিটের স্লিপার বসানো ও নতুন লাইন স্থাপন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে সেই কাজ চলমান রয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার রুবেল হোসেন জানান, বুধবার (৮ জুলাই) দুপুরে উলিপুর পূর্ব বাজার এলাকার বধ্যভূমির সামনে কাজ চলমান অবস্থায় স্থানীয় এনামুল হক (৫২), রুবেল মিয়া (৩৬), মশিউর (৩৯) সহ ১০-১২জন যুবক এসে কাজে বাঁধা দিয়ে চাঁদাদাবী করেন। এ সময় শ্রমিকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিক আরাফাত (১৯) ও মেহেদী হাসান (২৮) কে উপর্যপুরী মারধর করে গুরুত্বর আহত করেন। এ সময় শ্রমিকদের মোবাইল ফোন, মানিব্যাগসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্থানীয় ওই যুবকরা পূর্বেও কয়েকবার চাঁদা দাবী করেছিল। শ্রমিকদের মারধর-ছিনতাই ও চাঁদাদাবীর ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আহত শ্রমিক আরাফাত ও মেহেদী হাসান বলেন, আমরা রেল লাইনের সংস্কার কাজ করার সময় ১০-১২ জন স্থানীয় যুবক এসে আমাদের কাছে চাঁদাদাবী করেন। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে মারধর করে এবং মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ট্রেনের যাত্রী মমিনুল ইসলাম, কাশেম মিয়া, আব্দুল জলিলসহ অনেকেই জানান, কুড়িগ্রামে যাওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে উলিপুর রেল স্টেশনের এসে শুনি ট্রেন বন্ধ। তাই বাধ্য হয়ে বিকল্প পথে যেতে হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত এনামুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা তিনি বলেন, আমার কলেজ পড়ুয়া মেয়েকে শ্রমিকরা উত্ত্যক্ত করে আসছিল। আমি এর প্রতিবাদ করায় তারা উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাদাবীর অভিযোগ করছে।
উলিপুর রেল ষ্টেশনের ষ্টেশন মাষ্টার আরিফুল ইসলাম জানান, সংস্কার কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকদের সাথে স্থানীয় কিছু ব্যক্তির সমস্যা হয়েছে। এ কারনে পাবর্তীপুর টু রমনা কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার কুড়িগ্রাম টু রমনা চলাচল বন্ধ রয়েছে। আশা করি খুব দ্রুত রেল চলাচল স্বাভাবিক হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম বলেন, আহত দুই শ্রমিক চিকিৎসাধী রয়েছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, আমরা ছায়া তদন্ত করছি। সার্বিক বিষয়ে রেলওয়ে থানা পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, উলিপুরের বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:১৭   ৬৯ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


খাদ্য গুদামে ঘুষের বাণিজ্যে, উঠছে নানা অনিয়মের অভিযোগ
পীরগঞ্জে পিচ্ছিল সড়কে মোটরসাইকেল উল্টে ২০ আহত
উলিপুরে সুশীল সমাজের সাথে এ্যাডভোকেসি ক্যাম্পেইন
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু



আর্কাইভ